বার্তা ডেস্ক /
তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবন যাত্রার আধুনিকীকরন প্রকল্পের আওতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্বাচিত সারা বাংলাদেশের মধ্যে ১০৪ টি উপজেলায় ৫২০টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের আওতায় কাঠালিয়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষন ১৮ জুলাই শনিবার সকাল ৯ টায় কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষন কোর্স শুরু হয়। প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার, প্রশিক্ষনে প্রতিটি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেনীর মোট ৩০ জন শিক্ষার্থীকে ১৫ ঘন্টা ব্যাপী প্রশিক্ষন দেয়া হবে এবং প্রত্যেককে ৬৫০ টাকা হারে আর্থিক সেবা নগদ এর মাধ্যমে শিক্ষার্থীর প্রদত্ত হিসাব নম্বরে প্রদান করা হবে। এছাড়াও উপজেলার কাঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, চেচরীরমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয়, কে বি কে মাধ্যমিক বিদ্যালয় সহ ৫ টি বিদ্যালয়ে ৩০ জন করে মোট ১৫০ শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হবে। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিন ও প্রশিক্ষক সনজিত ভট্রাচার্য, সোহেল জমাদ্দার, মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।