বার্তা ডেস্ক /
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবন যাত্রার আধুনিকীকরন প্রকল্পের আওতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দারের সভাপতিত্বে ল্যাব রুমে (২০) জুলাই দুপুর ১২ টায় ৩ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। যা তাদের ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রশিক্ষনে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর মোট ৩০ জন শিক্ষার্থীকে ১৫ ঘন্টা ব্যাপী প্রশিক্ষন দেয়া হয়েছে এবং প্রত্যেককে ৬৫০ টাকা হারে আর্থিক সেবা নগদ এর মাধ্যমে শিক্ষার্থীর প্রদত্ত হিসাব নম্বরে প্রদান করা হবে। দেশ গঠনে শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।