কাঠালিয়ায় আসামীর কামড়ে পুলিশের এস আই আহত - কাঠালিয়া সংবাদ ২৪

কাঠালিয়ায় ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশের এস আই আহত

কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা কারবারি যুবকের কামড়ে রতন চন্দ্র হালদার নামের এক পুলিশের এসআই আহত হয়েছেন। এ সময়  ৮ পিচ ইয়াবাসহ ওই যুবককে আটক করেতে সক্ষম হয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোহরাব মাস্টারের বাড়ীর সামনের রাস্তা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার  (৩০) নামের এক যুবককে আটক করে থানা পুলিশ। জানা যায়, কাঠালিয়া থানার এস আই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুজন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ সময় সুজন এস আই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। মাদক কারবারীর সুজনের কামড়ে পুলিশ রতন আহত হয়। অভিযুক্ত সুজন কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মো. সোবাহান হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, দুপুরে দক্ষিন চেঁচরী এলাকা থেকে ৮ পিচ ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হচ্ছে।
#

0/Post a Comment/Comments