কাঠালিয়ায় ১৬ বছর পর ৮ ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - "কাঠালিয়া সংবাদ ২৪"

বার্তা ডেস্ক /

ঝালকাঠির কাঠালিয়ায় দীর্ঘ ১৬ বছর পর রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে  সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.আমিনুল ইসলাম জানান, উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫ টি বিদ্যালয়ের ২শ ৪৭ জন শিশু শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

0/Post a Comment/Comments