কাঠালিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - কাঠালিয়া সংবাদ ২৪

বার্তা ডেস্ক /
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম এর বিদায়ী সংবর্ধনা  বাংলাদেশ শিক্ষক সমিতি, কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি জনাব আমিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে  আবেগঘন পরিবেশে সকাল ১১ ঘটিকায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব  মো. লিয়াকত আলী জমাদ্দার এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায়  উপস্হিত ছিলেন কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন, আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হক, পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান পলাশ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সগীর হোসেন,আব্দুস সোমেদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক  জিয়াউল হাসান মাসুদ,উত্তর সিটকি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামীম হোসেন, চেচরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, সহকারী শিক্ষক,  মো.নিজাম উদ্দিন, আকিজুল ইসলাম, মিজানুর  রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান ও সহকারী শিক্ষকগণ। সভায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম নানান কর্মকান্ডের মূল্যায়ন তুলে ধরেন এবং তার সফলতা কামনা করেন।

0/Post a Comment/Comments