বরিশালঃ
বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, প্রোগ্রামার এবং ওয়েব ডেভেলপার আজমাইন আল আরাফাত অল্প সময়ের মধ্যেই প্রযুক্তি ও সৃজনশীলতার ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৮ সালের ২৭ আগস্ট বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়ায় জন্মগ্রহণকারী আজমাইন শৈশব থেকেই নতুন কিছু শেখা ও সৃষ্টিশীল কাজে আগ্রহী ছিলেন।
![]() |
| ছবিঃ আজমাইন আল আরাফাত |
মাত্র ১৬ বছর বয়সে ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্টের জগতে প্রবেশ করে তিনি দ্রুত দক্ষতা অর্জন করেন। HTML ও CSS-এ বিশেষ পারদর্শী আজমাইন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে নতুনত্ব আনতে সক্ষম হয়েছেন। তার লক্ষ্য শুধুমাত্র শিল্পের মান বজায় রাখা নয়, বরং নতুন মানদণ্ড স্থাপন করা।
প্রযুক্তির পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার গভীর অনুরাগ রয়েছে। গিটার বাজানো এবং সঙ্গীত প্রযোজনায় তিনি সক্রিয়ভাবে জড়িত। ২০২৪ সালে প্রকাশিত তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে মনের ইচ্ছা, আমাদের দাবি, দিধায় বাঁচি।
আজমাইন আল আরাফাতের সৃজনশীল কাজের মধ্যে ব্লগিংও অন্যতম। - এ তিনি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল ও গাইডলাইন শেয়ার করেন, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য সহায়ক।
আজমাইন বলেন, “আমি সবসময় এমন কিছু তৈরি করতে চাই যা মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে। প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে আমি নতুন কিছু উপহার দিতে চাই।”
তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর সামাজিক উদ্ভাবন এবং তরুণদের দক্ষতা উন্নয়নে একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা। আজমাইন আল আরাফাতের এই যাত্রা প্রমাণ করে যে সঠিক লক্ষ্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তরুণরা অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম।
সমাপ্ত।
